
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন যোগদানের ৫ দিনের মাথায় বদলি হয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে এবিপিএনে বদলি করা হয়েছে।
এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) লোকমান হোসেনকে বিজয়নগরের ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই