1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ১০:৩৯ am

রুহুল কাদের (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ক্রাইম জোনখ্যাত কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের কালারমার ছড়ার ফকিরজুম পাড়ার মোহাম্মদ আমিনের ছেলে। তিনি মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরজুমপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চকরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু মাঝপথে অবস্থায় খারাপ হলে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রুহুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মহেশখালী থানার ওসি আব্দুল বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ