1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩০ বাংলাদেশিকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ am

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে।

এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ