1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে আরও ৮ রোগীর শরীরে করোনার ভারতীয় ধরণ শনাক্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১ ১১:৪৩ pm

যশোরে আরও ৮ রোগীর শরীরে করোনার ভারতীয় ধরণ (ভেরিয়েন্ট) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৫৬ বছরের নিচে। আক্রান্ত এ ৮ জনের কেউই কখনও ভারতে যাননি। এ নিয়ে যশোরে মোট ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরণের উপস্থিতি শনাক্ত হলো।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ সোমবার রাতে এসব তথ্য জানিয়ে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে একদল গবেষক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত করেন। বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও যশোরের স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি জানান, যাদের শরীরে ভারতীয় ধরণের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ২৯ মে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জনের, যশোর জেনারেল হাসপাতাল থেকে তিনজনের এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনের নমুনা যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ