1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ১১:১৭ am

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও একজন নেত্রকোনার বাসিন্দা।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের চার, নেত্রকোনার তিন, জামালপুরের দুই ও শেরপুরের একজন রয়েছেন।

বর্তমানে ইউনিটটিতে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২১ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ