
ঐতিহাসিক ৭ মাচ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণের চুলচেরা বিশ্লেষণ সহ স্বাধীনতা সংগ্রামে মুজিব ও জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরছেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন, ৭ মাচ দেশের মুক্তিযুদ্ধের অনেকগুলো গূরত্বপূন মাইলফলকের একটি। এই দিনে শেখ মুজিবুর রহমানের ভাষণে জাতি উজ্জ্বীবিত হয়েছিলো ঠিকই কিন্তু তা ভাষণে স্বাধীনতার ঘোষণা আসেনি। তারা বলেন, ভুট্টোর সঙ্গে শেখ মুজিবর রহমানের আলোচনা হয়েছিল ঠিকই কিন্তু সেখানে মিমাংসিত কোন ইস্যু ছিলো না ।
এ কারনেই আমাদের ২৫ মাচের ভয়ঙ্কর কালো রাত দেখতে হয়েছে। তাই বিএনপি স্বাধীনতার এই সূবণজয়ন্তীতে স্বাধীনতার ভেঙ্গে পড়া মাইশফলক সংস্কার সহ এর সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে চায়।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ মাছের আলোচনা সভায় সভায় নেতারা এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো ও উপস্হিত আছেন, স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
ভিন্নবার্তা/এমএসআই