1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে: এসপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:৩১ pm

“মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। আর অনলাইনভিত্তিক গুজব সমাজে ভয়াবহ অস্থিরতা তৈরি করতে পারে। তরুণদের এখনই সচেতন হতে হবে।”

এভাবেই মাদক, জুয়া ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজ গার্ল-ইন-রোভার ইউনিটি এর আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “বর্তমানে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের বিপথে নেওয়ার চেষ্টা করছে। মাদক, অনলাইন জুয়া ও গুজব—এই তিনটি বিষয় এখন সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার করবেন না। একটি গুজবও মুহূর্তেই মানুষের জীবন বিপন্ন করতে পারে। তরুণরাই পারে সচেতনতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ স্কাউটস নেত্রকোণা জেলা রোভারের সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভী এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান খান।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ।

আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোভার সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ