1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিল ছেলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২ ৮:১৮ pm

ময়মনসিংহে নামাজরত অবস্থায় ছেলের দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্য বারেরা গ্রামে এই পাশবিক ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুনি জাকির হোসেন দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার।

তিনি আরও বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে মোমেনা বেগম সাড়া দিতে পারেননি। এতে জাকির ক্ষেপে যায় এবং দা এনে নামাজরত মায়ের ঘারে দা দিয়ে কোপ দেয়। এতে মোমেনা বেগমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ