1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মক্কা থেকে উঠে যাচ্ছে ইফতার বিতরণের নিষেধাজ্ঞা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ১২:৫৭ pm

রমজানে একতা ও দানের অনুপ্রেরণা অব্যাহত রাখার লক্ষ্যে মক্কা অঞ্চলে ইফতার বিতরণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। গত বছর রমজানে করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশের মতো মক্কাতেও লকডাউনের আওতায় ইফতার বিতরণ বন্ধ ছিল।

মক্কায় পানি ও ত্রাণ সরবরাহ কমিটি করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর বন্ধ থাকা ইফতার বিতরণের নতুন করে অনুমতির বিষয়ে ঘোষণা করে বলে বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যমে জানানো হয়।

ইফতার বিতরণের এই সংস্কৃতির কারণে সৌদি আরবে বিশেষ করে মক্কা ও মদীনায় মসজিদ ও রাস্তায় থাকা রোজাদারদের ইফতারের জন্য চিন্তা করতে হয় না। বিভিন্ন পরিবারের ঘরোয়াভাবে তৈরি খাবার ছাড়াও রেস্টুরেন্ট থেকে মসজিদ ও রাস্তায় বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়, যার মধ্যে থাকে খেজুর, পানি, লাবান ও গরম খাবার (সাধারণত ভাত ও গোশত)।

তবে এই বছর সংক্রমণের ঝুঁকি এড়াতে শুধু শুকনো খাবার সরবরাহের অনুমতি রয়েছে। তবে আগে থেকে প্যাকেট করা থাকলে যেকোনো খাবার সরবরাহ করা যাবে।

নতুন এই অনুমতি শুধু মক্কা অঞ্চলের বাসিন্দাদের জন্য দেয়া হলেও সৌদি আরবের অন্য শহরের বাসিন্দারা আশা করছেন, তাদেরকেই শিগগির ইফতার বিতরণের অনুমতি দেয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ