1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপির একদিনের শোক ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১ ৪:১০ pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে মওদুদের মৃত্যুতে এ শোক কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে শোক পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছাবে। শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে নোয়াখালীতে নেওয়া হবে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তার বয়স হয়েছিল ৮১ বছর।

প্রসঙ্গত, মওদুদ আহমেদের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল পৌনে ৬ টায় ঢাকায় পৌঁছানোর কথা। এরপর ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে মরদেহ।

শুক্রবার জাতীয় সংসদের অনুমতি সাপেক্ষে দক্ষিণ প্লাজায় সকল ৯ টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সকাল ১১ টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নোয়াখালীর বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে এই বর্ষীয়ান রাজনীতিককে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ