1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায়  সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১ ৮:৪৫ pm

মোঃ আমিনুল ইসলাম,ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে দূর্ঘটনায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মশিউর রহমান।

শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে নিহতরা হলেন নেত্রকোণা উপজেলার সদর আলী শেখের ছেলে চালক কাওছার শেখ (২৫) ও একই উপজেলার মৃত চান মিয়ার ছেলে গাড়ির মালিক এমরান হোসেন (২৬)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভালুকা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চলাকালীন সময়ে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি ধুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিক ঐ পিকআপে থাকা চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে নিহত হন বলে প্রথমিক ভাবে জানাযায়।
ময়মনসিংহ প্রতিনিধি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ