1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ৬:৩৫ pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ শিক্ষার্থী ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার (২২ জুন) করোনা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৩১ মে ও ১ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ৩০ জুন ও ১ জুলাই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করলেও করোনার প্রকোপে তা স্থগিত করা হয়েছে।

বুয়েটে এ বছর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর লিখিত ভর্তি পরীক্ষা।

করোনা মহামারির কারণে অন্য খাতের মতো শিক্ষা খাতেও প্রভাব পড়েছে। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসহ স্কুল, কলেজ গুলোও কবে খুলবে অনিশ্চিত।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ