1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২ ১০:৩৮ pm

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পাঁচ জনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পাঁচ জনের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন  সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল। এ সময় বাস ও অটোরিকশার সংঘর্ষে হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই চারজনও মারা যান। নিহত পাঁচ জনের মধ্যে অটোরিকশাচালকও রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ