1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাঙলা ক‌লে‌জ থেকে যুবকের মর‌দেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২ ১২:০০ am

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ৮নং ভবন থে‌কে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার পর কলেজ কর্তৃপক্ষের ফোনে থানা পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তিনি বাঙলা কলেজের ছাত্র ছিলেন কি না, তা-ও জানা যায়নি। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ