রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ৮নং ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যার পর কলেজ কর্তৃপক্ষের ফোনে থানা পুলিশ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তিনি বাঙলা কলেজের ছাত্র ছিলেন কি না, তা-ও জানা যায়নি। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051