1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বাইপাস সড়কে বদলাবে কলমাকান্দার অর্থনীতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:৫০ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনসহ কলমাকান্দার অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক দায়িত্ব নয়; এটি পুরো এলাকার মানুষের সম্মিলিত স্বপ্ন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, কলমাকান্দা বাজারকে ঘিরে পরিকল্পিত বাইপাস সড়ক ও আধুনিক মহাসড়ক নির্মাণ করা গেলে বর্তমান যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে,পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং এলাকার ভূমির মূল্যও বৃদ্ধি পাবে।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা সম্ভব হলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামোসহ নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে শিক্ষা ও ক্রীড়ার বিকাশে গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে এলাকায় স্পোর্টস স্টেডিয়াম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব প্রতিষ্ঠান চালু হলে স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে ডেপুটি স্পিকার বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কলমাকান্দার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন।

সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য স্থান এবং কলমাকান্দা বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, বহু প্রতীক্ষিত এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে শুধু যানজট নিরসনই নয়, বরং কলমাকান্দার ব্যবসা-বাণিজ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। সীমান্তবর্তী এ জনপদ পরিণত হতে পারে নেত্রকোনার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ