1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১ ৭:৪২ pm

বাংলাদেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন (ধরন) নিয়ে গবেষণা করছেন এবং এ পর্যন্ত ১০ জনকে পেয়েছেন। তাঁরা ইউরোপ থেকে আগত।’

আজ বুধবার রাজধানীর বিসিপিএস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। তাদের আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে, হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউরোপ থেকে আগত প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ লোক চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে গেছেন। তারা স্বাস্থ্যবিধি না মেনেই এসব করেছেন৷ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। গত এক মাসে এক কোটি মানুষ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

‘করোনা নিয়ন্ত্রণে রাখতে উৎপত্তিতে নজর দিতে হবে। টিকা নিলেই করোনামুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে নিয়ন্ত্রণ নেওয়া যাবে না। অত বেড (হাসপাতালে) আমাদের নেই। কোনো দেশেরই নেই,’ বলেন মন্ত্রী।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ