1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরিশালে পাঁচ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৬০ হাজার, মৃত্যু ২২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ১১:১৬ pm

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।এ নিয়ে পাঁচ মাস ১২ দিনে বিভাগে ৬১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (১২ জুন মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া বৃষ্টি হওয়ায় ডায়রিয়ার সংক্রমণের হার কমে এসেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বরিশালে আট হাজার ৩৫৩ জন, পটুয়াখালীতে ১২ হাজার ১৯৯ জন, ভোলায় ১৬ হাজার ১৯৮ জন, পিরোজপুরে আট হাজার ৫৪৮ জন, বরগুনায় নয় হাজার ১৯৯ জন, ঝালকাঠিতে ছয় হাজার ৪৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের ছয় জন, পটুয়াখালীর আট জন, ভোলার দুই জন, পিরোজপুরে একজন এবং বরগুনার পাঁচ জন। আক্রান্তের মধ্যে ৬০ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৫ হাজার ১৮৯ পিস এবং ৫০০ সিসির ৩৪ হাজার ৬২৪ পিস স্যালাইন মজুত আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ