1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই পরীক্ষা শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ ১১:২৪ pm

বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যার প্রাদুর্ভাব চলে গেলে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না, তখন শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে, এ জন্য তখনই পরীক্ষা নেওয়া হবে।

পদ্মা সেতুর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে দীপু মনি বলেন, নতুন প্রজন্মের কথা চিন্তা করে চাঁদপুর প্রেস ক্লাবের এমন উদ্যোগকে আমি স্বাগতম জানাই। দেশি এমন অনেক ফল রয়েছে যা আমরা চিনলেও আমাদের সন্তানরা চিনতে পারে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রেস ক্লাবের এই ফল উৎসব প্রশংসার দাবি রাখে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাশ।

এ সময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, জিএম শাহীন, দেলায়ার হোসেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, নেয়ামত হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় বিভিন্ন ফলের সঙ্গে পরিচিত করাতে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এক ফল উৎসবের আয়োজন করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ