1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১ ১১:২০ am

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে তাদের পাওনা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

রোববার (১৩ জুন) সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ শুরু করে লিনি ফ্যাশন ও লিনি এ্যাপারেলস এর প্রায় ৪০০ শ্রমিক। এই শ্রমিকদের সঙ্গে যোগ দেয় বন্ধ হয়ে যাওয়া এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা।

এই বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়ক বন্ধ থাকায় দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শ্রমিক ও পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি প্রায় ৭ হাজার শ্রমিকের ১ মাসের বেতন, শ্রমিক ছাঁটাই, টার্মিনেশন বেনিফিট না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর বেতন দেওয়ার জন্য কয়েকবার তারিখ দেওয়া হলেও শুধু বেতনের ৪২ শতাংশ দিয়েছে। পরে আর পুরো বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে এসব দাবিতে ইপিজেড পুরাতন জোনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে চলে যেতে বলি। শ্রমিকরা না বুঝতে চাইলে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের পাওনাদির ব্যাপারে তিনি বলেন, আসলে যে কারখানার শ্রমিকরা আন্দোলন করছে বা যাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারখানার মালিক ভারতীয়। তিনি কারখানার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না বা তার সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কারখানা বিক্রি করে দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করার। এই সময়টুকু তো শ্রমিকদের দিতে হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ