1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেনীতে ভবনে বিস্ফোরণ, দুই মেয়েসহ দগ্ধ মা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১ ১০:১০ am

ফেনী শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন মেহেরুননেছা লিপি এবং তাঁর দুই মেয়ে কলেজছাত্রী ফারা ইসলাম ও স্কুলছাত্রী হাফসা ইসলাম। তাঁরা চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। তবে তাঁরা ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন।

মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখা যায় সফিক ম্যানশনে আগুন জ্বলছে৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ছাড়া জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।

এদিকে বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা যায়নি৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী।

এসপি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা তদন্ত করবে৷ এরপর বিস্ফোরণের কারণ জানা যাবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ