1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেমিকের সঙ্গে গাইতে গিয়ে চুল পোড়ালেন গায়িকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ১০:৫২ am

সোফিয়া এলার। যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া ২৭ বছরের এই গায়িকা প্রেমিকের সঙ্গে থাকেন মাদ্রিদে। তার প্রেমিকের নাম আলভারো সোলার। সেই প্রেমিকের সঙ্গে ঘরে বসে গান করছিলেন। এমন সময় হঠাৎ তার চুলে লেগে যায় আগুন। পরে অল্পের জন্য রক্ষা পান তিনি।

মাদ্রিদে সুন্দর করে ঘর সাজিয়ে বড়দিনের ভিডিও তৈরি করতে বসেছিলেন সোফিয়া এলার। খোলা চুলে পরেছিলেন সাদা জাম্প স্যুট। আলভারোই গিটারের সঙ্গে ছন্দ মিলিয়ে গান শুরু করেন। তার সঙ্গে তাল মেলাতে গিয়ে পেছনের দিকে বেশিই হেলে যান গায়িকা। পেছনে রাখা মোমবাতির আগুন লেগে যায় তার চুলে।

আগুন দেখতে পেয়ে প্রথমে হতবাক হয়ে যান আলভারো। সঙ্গে সঙ্গে তা নেভাতে যান। আগুন লেগেছে বুঝতে পেরে ছুটে ক্যামেরা থেকে বেরিয়ে যান সোফিয়া। তাতে শ্যাম্পেনের গ্লাসটিও পড়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন তিনি।

সেই ভিডিওটি শেয়ার করে সোফিয়া আবার লিখেছেন, ‘২০১৯ সালে আমরা ভালোই ছিলাম, ২০২০ সালে আগুন ধরল আর গ্লাসও ভাঙল। স্বাগত ২০২১!” সূত্র : সংবাদ প্রতিদিন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ