1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রিয় দেশবাসীকে বেদনার ঈদ মোবারক

হাসান আল বান্না
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২ ৭:৫০ pm

গত দুই বছর প্যানডামিক পরবর্তী আজ প্রথম ঈদ যেখানে সারাদেশেই খোলা মাঠে ঈদের প্রস্তুতি চলছে, গোটা দুনিয়ায় জন্যই এটা খুবই আনন্দের। মনে হচ্ছে কবি নজরুলের ভাষায়:

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ঈদ!

বাংলাদেশের প্রবাসীদের মাঝেও আজ ঈদের আনন্দ পরিলক্ষিত করলাম। মাস্ক ছাড়া খোলা মুখে ঈদগাহে জামায়াত হয়েছে আজ সারা দুনিয়া জুড়েই। রাত পোহালেই বাংলাদেশেও এই একই ঈদের আনন্দ পরিলক্ষিত হবে আশা করা যায়। কিন্তু এই ঈদ একটি সাময়িক আনন্দ বটে তবে অর্থবহ আনন্দের ঈদ নয়।

একটি রাষ্ট্র যখন সামান্য সয়াবিন তেলের সিন্ডিকেট, গরু গোশতের সিন্ডিকেট, তরমুজের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ তখন মনে মনে ভাবতে ইচ্ছে হয়, এই রাষ্ট্রে ঈদ পালন কতটা সুখকর?

ঈদের আগে দেখলাম, কোন এক জেলায় শসার কেজি ৫০ পয়সা আবার রমজানের আগে ১০০ টাকা কেজিও কিনেছি। বেগুন ছিল ২০০ টাকা কেজি। এবার রমজান এবং ঈদ গেলে সেই বেগুন কৃষকের পর্যায়ে হবে ১ টাকা কেজি।
সারাদেশে কৃষি উৎপাদিত পণ্য বাজারজাত করণে কোন সুনির্দিষ্ট ব্যবস্থাপনা গড়ে ওঠেনি স্বাধীনতার ৫০ বছরেও। সরকার ১০০০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে সিনে কমপ্লেক্স বানাচ্ছে প্রতিটি উপজেলা ভিত্তিক, অথচ সারাদেশে প্রতিটি উপজেলা ভিত্তিক একাধিক কোল্ড স্টোরেজ তৈরি করতে পারলে কৃষি উৎপাদিত পণ্যে সারা বছর ধরেই সংরক্ষণ করা যেতো, ফলে কৃষি বাজার সবসময়ই ভারসাম্য থাকতো। এবার ঈদের সবচেয়ে বেদনার দিক হচ্ছে, হাওরে বাঁধ ভেঙে হাজার হাজার একর কৃষকের ধান নষ্ট হয়ে যাওয়া। যে ধান দিয়ে কৃষক এবার ঈদ পালন করতো।

কবি নজরুল তাইতো বলেছিল:

জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ
মুমুর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?

ঈদের আগে নিউ মার্কেটে ঢাকা কলেজের ছাত্র এবং নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে একজন কুরিয়ার কর্মী খুন হয় প্রকাশ্যে দিবালোকে। এর নেপথ্যে ছিল চাঁদাবাজি। আমার দেশের মানুষ যেখানে যা ইচ্ছে বাণিজ্য করবে রাষ্ট্রের শৃঙ্খলা মেনে তবে তাকে চাঁদা দিতে হবে কেন? এটা তো পরাধীন রাষ্ট্রেও হয়না। অমানুষিক কায়দায় প্রকাশ্য খুন হয় যে দেশে সেখানে আবার কিসের ঈদ? সেখানে ঈদের আনন্দের মূল্য কত?

তবুও জনতা, সমাজ ও রাষ্ট্রের শুভবুদ্ধির প্রত্যাশায়:

পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
ঈদ-মোবারক! আসসালাম!
ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!
বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ।
আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে!
সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে—
দেহ নয়, দিল হবে শহীদ।।

 

লেখক : কথাসাহিত্যিক ও সাংবাদিক



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ