1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবল বৃষ্টিতেও জলজট দেখছেন না মেয়র আতিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ৭:০১ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রবল বৃষ্টিপাতেও জলজটের ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত রাখা সম্ভব হয়েছে। তিনি বলেছেন, অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই ডিএনসিসির বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হচ্ছে না।

মঙ্গলবার ২২ জুন দিনভর প্রবল বৃষ্টিপাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র একথা বলেন। মেয়র বলেন, আজ ২৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও নৌবাহিনী সদর দপ্তর প্রধান সড়ক, গলফ হাইট প্রধান সড়ক, সেতু ভবন প্রধান সড়ক, নাখাল পাড়া, কালা চাঁদপুর, বারিধারা, বেগম রোকেয়া সরণি, কচুক্ষেত, আনসার ক্যাম্প-দারুস সালাম রোড, মগবাজার, বেপারি পাড়া, উত্তরা ৪ নম্বর সেক্টরসহ ডিএনসিসির প্রায় সকল এলাকাই জলজট মুক্ত ছিল।

তিনি বলেন, গত ১৬ই জুন মিরপুর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সড়কসমূহ পরিদর্শনকালে মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রোরেল সংলগ্ন রাস্তা ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছিলো বলেই আজ দিনভর বৃষ্টিপাতের পরও সংশ্লিষ্ট এলাকাবাসীকে জলজটের ভোগান্তি পোহাতে হয়নি।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। তিনি বলেন, একটি সুন্দর নগরী গড়ে তোলার জন্য সকলকে দায়িত্ববান হতে হবে, নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ