1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুরো কিয়েভ থেকে রুশদের ‘হটিয়ে দিল’ ইউক্রেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১:৩৫ am

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার সেনাদের হটিয়ে পুরো কিয়েভের দখল নিয়েছে ইউক্রেনের সেনারা।

কিয়েভ প্রদেশে রয়েছে রয়েছে বুচা, ইরপিন, গোস্তমেল। এ শহরগুলোর দখল প্রথম থেকেই শক্তভাবে ধরে রেখেছিল রাশিয়া।

শনিবার এমন দাবি করে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, আক্রমণকারীদের কাছ থেকেপুরো কিয়েভ প্রদেশ স্বাধীন করা হয়েছে।

তবে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীর এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অলেক্সি আরেস্তোভিচ শনিবার জানান, রুশ সেনাদের হটিয়ে রাজধানী কিয়েভের ৩০টি অঞ্চলের দখল নিয়েছেন ইউক্রেনের সেনারা।

গত কয়েকদিন ধরেই খবর আসছে রাজধানী কিয়েভের আশপাশ থেকে সরে যাচ্ছে রাশিয়ার সেনারা বা তাদের হটিয়ে দিচ্ছে ইউক্রেনের সেনারা।

মূলত দুটি কারণে রাজধানীর আশপাশ থেকে রুশ সেনারা পিছু হটছে। প্রথমত ইউক্রেনের সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছে তারা।
দ্বিতীয় কারণ হলো রাশিয়া এখন ডনবাস প্রদেশ দখল করার দিকে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে নিজেদের সেনাদের এখন কিয়েভের কাছ থেকে নিজেরাই সরিয়ে নিচ্ছে।

সূত্র: বিবিসি

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ