1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৮:২৫ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় শুরু হয়েছে ৯ দিন ব্যাপী পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)- ২য় সংশোধিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোনা জেলার ২৫ জন সেবাইতদের নিয়ে ৩ টি বিষয়ে ৯ দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

জেলা শহরের নাগড়া এলাকায় শ্রী শ্রী মনোরমা আশ্রমে রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করেন,নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাষ্টি মন্টি রানী সরকারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
খগেন্দ্রনাথ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নেত্রকোনা জেলা সভাপতি
সত্যেন্দ্র পাল,শ্রী শ্রী মনোরমা আশ্রম নাগড়া নেত্রকোনার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা (নয়ন)।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রশিক্ষকদের তত্বাবধানে ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ বিষয় সমূহঃ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ,গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ