1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ ২:১২ pm

নেত্রকোনায় নানা আয়োজনে ৭ মার্চ উদযাপিত হচ্ছে। উদযাপিত কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র, আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে শহরের মোক্তারপাড়ার মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠন।

পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ জাতির পিতার জীবন, দর্শণ, সংগ্রাম তুলে ধরেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ