1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজেদের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দিল ইরান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১ ১০:৫১ pm

নিজেদের তৈরি কোভিডের একটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে টিকা আমদানি করতে না পারা ইরান। এতে করে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে মহামারি করোনার প্রকোপ শুরুর পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ছিল ইরান। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান এখনো সবচেয়ে বিপর্যস্ত। কিন্তু বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হলেও নিষেধাজ্ঞার কারণে দেশটিতে টিকা দেওয়া শুরু করতে পারেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ‘গতকাল রোববার ইরানের তৈরি কোভিড টিকা ‘কোভ-ইরানব্লেসিং’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

টিকাটি তৈরি করেছে ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড। মূলত মৃত ভাইরাসের মাধ্যমে এই টিকা তৈরি করা হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া এই টিকার ট্রায়ালে দেখা গেছে যে, টিকা করোনায় কার্যকর ও নিরাপদ।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কিউবার সঙ্গে যৌথভাবে আরও একটি টিকা নিয়ে তারা কাজ করছে। আগামী সপ্তাহের মধ্যে ওই টিকাও ইরানের টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ইরান বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আমদানি করতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়ে করোনার বিরুদ্ধে লড়বে তারা। আর এজন্যই দেশটিতে স্থানীয়ভাবে টিকা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেতাদ জানিয়েছে, তাদের কোম্পানি শিফা ফার্মড মাসে এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভাক্স কর্মসূচি নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ