1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ৪:১৮ pm

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টিতে থাকছেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে ওই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খবরটি নিজেই জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

নিউজিল্যান্ডে যাওয়ার আগেই নাকি এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তামিম। এ ব্যাপারে ডানেডিন থেকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সফরে আসার আগে দলের নির্বাচক ও প্রধান কোচের সঙ্গে আমি কথা বলেছি। আমি আমার ব্যক্তিগত কিছু কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারব না। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি একটা কথা বলব যে, এতদিন ধরে আমি শুধুই ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলিনি। সব পরিকল্পনাই ছিল দুই সিরিজ নিয়ে। এমন না যে আমি ওয়ানডে অধিনায়ক তাই শুধু ওয়ানডে নিয়েই কথা বলব। দুটো নিয়ে নিয়েই কথা বলেছি।’

আগামী শনিবার থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে, আর শেষটি হবে ওয়েলিংটনে।

এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ