1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাগরিক সেবা হাতের মুঠোয় চলে আসবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ৬:৩৪ pm

নাগরিক সেবা হাতের মুঠোয় চলে আসবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। বৃহস্পতিবার গুলশানস্থ নগর ভবনে ডিসিসিআই এর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমান আতিকুল ইসলামের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন মেয়র।

মেয়র বলেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ডিএনসিসি সাথে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আতিকুল ইসলামের বলেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণে ডিএনসিসি ইতিমধ্যে ঢাকা উত্তরে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি স্থাপন করছে।

নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে। এর ফলে সেবা একদিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ‘ইজ অব বিজনেস’ও এগিয়ে যাবে। মশক নিধনসহ অন্যান্য সেবা আরো সহজে কার্যকরভাবে প্রদান করার জন্য ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত আছে। মেয়র আরো বলেন, শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স এন্ড ডেভেলাপমেন্ট’ এর বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসাথে কাজ করতে পারে। ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবদুল হামিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ