
বগুড়ার ধুনট উপজেলার মুজিব চত্বরে একই সময়ে ছাত্রলীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের মিছিল-মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুজিব চত্বরের ৪০০ মিটার এলাকা এই ১৪৪ ধারার আওতায় থাকবে।
এ ছাড়া আজ সকাল থেকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন