1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৩ pm

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতির জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন এবং দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণের অনুকূল পরিস্থিতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দিন শুরুর পরপরই দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং প্রাপ্ত তথ্যে জানা গেছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে এগোচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, গণমাধ্যম সার্বিক পরিস্থিতি তুলে ধরায় জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহ পাচ্ছে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ