1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ১৮ জুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ ৬:৪৯ pm

আগামী ১৮ জুন থেকে দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনাকালীন বিধিনিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বুধবার (৯ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলামের নই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলার ফ্লাইট প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।

প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা রয়েছে।

দুবাই-ঢাকা রুট ছাড়াও বর্তমানে মাস্কট-ঢাকা, দোহা-ঢাকা, কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিঙ্গাপুর, কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।

দুবাই-ঢাকা রুট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস্ অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তথ্য জানা যাবে হটলাইন নম্বর- +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৬ এ কল করেও।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ