1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস সোনার দাম আরও কমলো, ভরি ২৪০৩৩৭ টাকা ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

দুই বাংলাদেশিকে ফেরত দেওয়ায় ভারতীয় দুই নাগরিককে ছেড়ে দিয়েছে বিজিবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫ ১০:১২ pm

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় ২ নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। 

শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠকের পর বিষয়টি মীমাংসা করা হয়। 

ফেরত আসা বাংলাদেশি কৃষকরা হলেন- ধর্মজৈন সীমান্ত এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।

জানা যায়, হস্তান্তরের পর বাংলাদেশি ২ কৃষককে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে স্থানীয় গ্রামবাসী।

স্থানীয়রা জানান, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিরল থানার ওসি আব্দুস সবুর বলেন, পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ বিষয়টির সমাধান করেছে। ইতোমধ্যেই দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় ২ নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ