
দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে হায়েস মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সাক্কু ও মোস্তফা গ্রুপের মধ্য এ সংঘর্ষ হয়।
জানা গেছে, পাঁচ বছর আগে নিহত হায়েসের ভাই ফায়েজ মিয়াকে হত্যাকাণ্ডের শিকার হন। সেই ঘটনায় করা মামলার জেরে উভয় পক্ষে আধিপত্য ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কসবা থানার ওসি আলমগীর ভূইয়া বলেন, একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
ভিন্নবার্তা/এমএসআই