1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ডাকযোগে দেশে পৌঁছেছে ২১ হাজারের বেশি প্রবাসীর ভোট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ১২:৫৯ pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশ থেকে প্রবাসীদের ডাকযোগে পাঠানো ভোট দেশে আসতে শুরু করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবাসীদের পাঠানো এই ব্যালটগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন, আর ভোট দিয়ে নিজ নিজ দেশের ডাকঘরে জমা দিয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ব্যালট হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। বিধি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে আসা কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকেরও বেশি প্রবাসী নাগরিক।

প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও তিন শ্রেণির ভোটার এই সুবিধা পাচ্ছেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই সাধারণ ভোট গণনার পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত ব্যালটগুলো গণনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ