1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-২০ র‍্যাংকিংয়ে টাইগারদের উন্নতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ১১:৫২ am

ক্রিকেটের টি-২০ র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশে। তালিকায় শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। বুধবার (১০ মার্চ) আইসিসির ওয়েবসাইটে পুরুষদের টি-২০ ফরম্যাটের সর্বশেষ র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত র‍্যাংকিং তালিকায় দেখা গেছে, টি-২০ ফরম্যাটে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বছরে বাংলাদেশ মোট ২০টি ম্যাচ খেলে ৪ হাজার ৫৮৩ পয়েন্ট ও ২২৯ রেটিং নিয়ে এ অবস্থানে এসেছে।

তালিকার একেবারে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। দলটি চলতি বছরে মোট ২৫ ম্যাচ খেলেছে। যেখানে তাদের পয়েন্ট সংগ্রহ হয়েছে ৬ হাজার ৮৭৭ আর রেটিং পেয়েছে ২৭৫।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। দলটি চলতি বছরে মোট ৩৮ ম্যাচ খেলেছে। যেখানের তাদের পয়েন্ট সংগ্রহ হয়েছে ১০ হাজার ১৮৬ এবং রেটিং পেয়েছে ২৬৮।

তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। মোট ৩০ ম্যাচ খেলে পয়েন্ট সংগ্রহ করেছে ৮ হাজার ৬। আর দলটি ২৬৭ রেন্টিং পেয়েছে।

অন্যদিকে তালিকার চতুর্থ নম্বরে আছে পাকিস্তান। তারা চলতি বছরে ম্যাচ খেলেছে ৩২টি। পয়েন্ট সংগ্রহ করেছে ৮ হাজার ৩২১ আর রেটিং ২৬০। পঞ্চম অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৩৩ ম্যাচ খেলে ২৫৩ রেটিং নিয়ে পয়েন্ট সংগ্রহ করেছে ৮ হাজার ৩৪৭।

একইভাবে তালিকার ষষ্ঠ অবস্থানে আছে সাউথ আফ্রিকা, অষ্টমে আছে ওয়েস্ট ইন্ডিস, নবম অবস্থানে আছে আফগানিস্তান এবং দশম অবস্থানে আছে শ্রীলংকা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ