1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জ্বালানি তেলের দাম দ্বিগুণ করার ঘোষণা ইরানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮ pm

যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই বেশি পরিমাণ জ্বালানি ব্যবহারকারীদের জন্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। রোববার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দিয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইরানে পেট্রলের দাম তিনটি স্তরে নির্ধারিত। একজন ভোক্তা মাসে প্রথম ৬০ লিটার পেট্রল কিনলে প্রতি লিটারে ১,৫০০ তোমান, পরের ৫০ লিটারের জন্য ৩,০০০ তোমান এবং এর পরের প্রতি লিটারের জন্য ৫,০০০ তোমান দিতে হয়।

উল্লেখ্য, ১ তোমান ১০ ইরানি রিয়ালের সমান।

রোববার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, তৃতীয় স্তরের পেট্রলের দাম লিটার প্রতি বেড়ে ৫,০০০ থেকে বেড়ে ১০,০০০ হবে। ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে পরে তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ৬০ লিটার ও পরের ৫০ লিটারের দাম অপরিবর্তিত থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ ইরান। দেশটিতে দীর্ঘদিন ধরে সরকার ভর্তুকি দিয়ে খুব কম দামে পেট্রল সরবরাহ করে আসছে। ফলে সেখানে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তটি বেশ স্পর্শকাতর।

ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের মধ্যেই জ্বালানির দাম বাড়ানোর এ ঘোষণা এলো। রোববার (৬ সেপ্টেম্বর) ১ মার্কিন ডলারের দাম ২২ লাখ রিয়ালের বেশি ছিল বলে বিভিন্ন মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগে ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল প্রায় ১৭ লাখ। এপ্রিলের শেষ দিকে তা কমে প্রায় ১৮ লাখ রিয়ালে নেমে যায়।

এদিকে, ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা জোরদার করছে। গত মাসের শেষ দিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ তৈরির পরিকল্পনার কথা জানান।

আর্থিক চাপ বাড়িয়ে যুদ্ধ দ্রুত শেষ করাই এর লক্ষ্য বলে তিনি জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ