1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জুলাই-সেপ্টেম্বরে লঘুচাপের আভাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৪৪ pm

জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে তিনটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মাসিক ও ত্রৈমাসিক পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে।

এ ছাড়া, ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

ত্রৈমাসিক পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ, বজ্রবৃষ্টি এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ