
১৪৪২ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৃহস্পতিবার (১০ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন