1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাতীয় ফুটবলারদের সঙ্গে নাস্তা বাফুফে সভাপতির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ১২:৪৩ pm

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর গতকালই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। কিংস অ্যারেনায় বাংলাদেশ সেই ম্যাচে ০-১ গোলে হেরেছে। কাল রাতে হারের পর আজ সকালে টিম হোটেলে গিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল।

খেলোয়াড়, কোচিং স্টাফ সকলের সঙ্গে নাস্তার টেবিলে বৈঠক করেছেন। পরের ম্যাচের জন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন। ‘গত ম্যাচে যা হওয়ার হয়েছে। সামনের ম্যাচে জয়ের জন্য যথাসম্ভব ভুল এড়ানো এবং সেরা খেলা উপহার দেয়ার অনুপ্রেরণা দিয়েছেন সভাপতি’ বলেন ম্যানেজার আমের খান।

তাবিথ আউয়াল শুধু বাংলাদেশ দল নয়, সফরকারী মালদ্বীপ দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন নাস্তার টেবিলে। এতে মুগ্ধ হয়ে ম্যানেজার বলেন, ‘সভাপতি শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যেটা মূলত স্পোর্টসের স্পিরিট।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কালকের ম্যাচে তিনি স্টেডিয়ামে ছিলেন। আজ সকালেই টিম হোটেলে গেছেন। বিগত সময় বাফুফে সভাপতির জাতীয় দলের টিম হোটেলে ঝটিকা সফরে সাধারণ সম্পাদক, ফেডারেশনের আরো ২-৩ জন কর্মকর্তা থাকতেন। নতুন সভাপতি একাই ছিলেন প্রায় ঘন্টা খানেক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ