1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিকিৎসকরাই ম্যারাডোনাকে হত্যা করেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ ১২:১৩ am

দায়িত্বে অবহেলা করে ডিয়েগো ম্যারাডোনাকে খুন করেছেন চিকিৎসকরাই! আর্জেন্টাইন এ কিংবদন্তির নার্স দাহিনা গিসেলা এমনটিই দাবী করেছেন।

দাহিনা আইনজীবী রোদোলফো বাকে জানান ম্যারাডোনা মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা তেমন কিছুই করেননি। এমনটা দাবী করে মামলার মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।

ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে চিকিৎসক ও নার্সসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এখন চলছে তদন্ত। সেই সাত আসামীর মধ্যে রয়েছেন দাহিনাও।

দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করা নার্স দাহিনা আইনজীবী বাকে বলেন, ‘ম্যারাডোনাকে ওরা (চিকিৎসকরা) মেরে ফেলেছে।

হৃদরোগের চিকিৎসা চলাকালে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয়েছিল। যে কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। দাহিনার দাবী এ কারণেই মৃত্যু হয়েছে ম্যারাডোনার।

নার্স দাহিনা অবশ্য এর আগে জানিয়েছিলেন, ম্যারাডোনার কাছে তিনি যখন যান তখন তার দেহে প্রাণ ছিল না। তবে তারপরও বাঁচানোর সবরকম চেষ্টাই করেন তিনি। কিন্তু সফল হননি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ