1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ১০:৫৪ am

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রী সেজে আনোয়ার হোসেন (৪০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকার আবুল হাশেম মজুমদারের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, রাত রাত ১২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের দুজন ছেলে আনোয়ারের ইজিবাইক ভাড়া করে তক্কারমাঠের দিকে যায়। কিছুক্ষণ পরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন হান্নান। নিহতের গলায় বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীরা যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।

এসআই আরও জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নম্বরে ফোন কর তার নাম-পরিচয় জানা যায়। এরপরও এ নাম ঠিকানা সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে এবং তিনি ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালান সে বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। আশা করি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ