1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চার জেলায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ১১:৪০ am

চার জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৭, চট্টগ্রামে ৬, ময়মনসিংহে ৬ ও রাজশাহীতে ৪ জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারা হলেন, ময়মনসিংহ ফুলপুরের তোহিদ (৫০), নেত্রকোনা কেন্দুয়ার ফজলুল রহমান (৫০), জামালপুর দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)।

এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের মোছা. পারভীন (৫০), জামালপুর সদরের রহমত আলী (৬৪) ও জামালপুর সাগরগঞ্জের রহমত ইসলাম (৩০) ।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬৯ জন।

এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৫৩৭ জনে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন।

মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ মে রামেকে সর্বমি¤œ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজন মারা গেছেন। এর মধ্যে দুইজন সংক্রমণে ও বাকি দুইজন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চারজনই পুরুষ ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ