1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুলশানে অবৈধ বারে অভিযান, বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা জব্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ৩:০০ am

রাজধানীর গুলশানে একটি অবৈধ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা জব্ধ করা হয়েছে। গতকাল বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়। অভিযানের সময় নাহিদ সরোয়ার ও মনির নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, গুলশান ১ নম্বরের ৫৩ গুলশান এভিনিউ ভবনের নিচতলায় মেহেরুন সারা মনসুর নামের এক নারী ‘হর্স অ্যান্ড হর্স’ নামে অবৈধ বারটি চালাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার এবং দুই কেজি সিসা উদ্ধার করা হয়। ভবনটির ৯ তলায় অবৈধ বারের গুদাম পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত দুজন ও পলাতক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ