1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুলশানের ১২ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২০ pm

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন এখনো নেভেনি। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।

সর্বশেষ রাত পৌনে ১০টায় এ খবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।

ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।

তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ১ নারীসহ ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ