1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ক্রীড়া সাংবাদিক মাহমুদ আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৭ pm

সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ মাহমুদুল হক। দীর্ঘদিন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে ক্রীড়া বিভাগে কাজ করেছেন। সদা হাস্যোজ্জ্বল মাহমুদ গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাহমুদ দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। এতে কিডনি, হৃদরোগ আরো জটিল রোগে আক্রান্ত হন। গত কয়েক বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি ও অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। গতকাল রাতে ৫০ বছর উর্ধ্ব সাংবাদিক রাজধানী ঢাকার শনির আখড়ায় বাসায় মৃত্যুবরণ করেন হৃদরোগ জটিলতায়।

মাহমুদ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আসতেন নিয়মিত। তার ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। সকল সহকর্মীর সঙ্গে তার ছিল হৃদ্যতা। তার সব সময় পান চিবুনোর অভ্যাসের জন্য ঘনিষ্ঠজনরা ডাকতেন ‘পান মাহমুদ’ হিসেবে৷

পরিবার ও অফিস নিয়েই মুলত তার ব্যস্ততা ছিল। ক্রীড়াঙ্গনে মাঠে-ময়দানে উপস্থিতি কম থাকলেও সংগঠনের অনেক সদস্যদের সঙ্গে রাখতেন যোগাযোগ। গত কয়েক বছর অসুস্থতায় সেটারও ছেদ পড়েছে।

গতকাল ঢাকায় রাত ১১ টায় জানাযা নামাজ শেষে তার মরদেহ নিজ জেলা শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ সেখানে আর একটি জানাজা শেষে কবরস্থ করা হবে। মাহমুদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ