1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়ায় ৭ দিনের লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১ ১১:৩১ pm

কুষ্টিয়ায় করোনার সংক্রমণ রোধে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (২০ জুন) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৫ জন। এর মধ্যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ