
গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৭ লাখ ৩১ হাজার ২৮১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭২০ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ