1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

এক বিভাগ ও ৫ অঞ্চলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১ ১:০৫ pm

রংপুর বিভাগ ও পাঁচ অঞ্চলে আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা। আগামী ৩ দিনের রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ